Tuesday, June 23, 2026
spot_img
Homeমুল পাতাহাটহাজারীতে কিশোরীর মরদেহ উদ্ধার

হাটহাজারীতে কিশোরীর মরদেহ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

নিখোঁজের দুইদিন পর চট্টগ্রামের হাটহাজারীতে আরেফিন আক্তার (১১) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হাটহাজারীর আমান বাজারের ইসহাক কলোনি এলাকার একটি তুলার ফ্যাক্টরি থেকে আরফিনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আরেফিন আকতার ওই এলাকার মোহাম্মদ রবিউল ইসলামের মেয়ে।

জানা গেছে, গত ২৬ মার্চ আরেফিন ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। পরে থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। শনিবার দুপুরে তুলার ফ্যাক্টরি থেকে দুর্গন্ধ বের হলে ওই ফ্যাক্টরিতে গিয়ে স্থানীয়রা আরেফিনের বিকৃত মরদেহ দেখতে পান। তারা মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে ফ্যাক্টরিতে লুকিয়ে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়