Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেহাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় জরিমানা

হাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় জরিমানা

হাটহাজারী উপজেলায় আজ শনিবার রাত ১০টায় জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন লতিফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অকটেন বিক্রয় বন্ধ পাওয়া গেলেও পরবর্তীতে চালান এবং ট্যাংক পরীক্ষায় অকটেনের মজুদ পাওয়া যায়৷
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ফিলিং স্টেশনকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে মজুদ শেষ না হওয়া পর্যন্ত অকটেন বিক্রয় পুনরায় চালু করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখতে উপজেলা প্রশাসন, হাটহাজারী কর্তৃক মনিটরিং অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়