বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহাটহাজারীতে পৃথক ঘটনায় কিশোর ও মাদরাসা ছাত্রীর মৃত্যু

হাটহাজারীতে পৃথক ঘটনায় কিশোর ও মাদরাসা ছাত্রীর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। একটি ঘটনায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী এক কিশোর এবং অন্য ঘটনায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের ইছাপুরস্থ সত্তারঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নামে ওই কিশোরের বাড়ি হাটহাজারী উপজেলার উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকায়।

জানা যায়, সাজ্জাদ ও তার বন্ধু তানভির মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে সজোরে ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

অপর আরোহী তানভিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। জুলি আকতার (১৫) নামে ওই কিশোরী স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে পৌরসভার পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার মৃত মোহাম্মদ আলীর কন্যা।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আলতাফ জানান, কিশোরীর লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়