বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল...

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

ইহুদিবিদ্বেষী মন্তব্য এবং অ্যাডলফ হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারীকে সফরের মাঝপথেই দেশ ছাড়তে বলেছে অস্ট্রেলিয়া। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা মঙ্গলবার বাতিল করা হয়েছে। বর্তমানে তাকে দেশটি থেকে বহিষ্কার (ডিপোর্ট) করা হয়েছে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, আজহারী ‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের একটি ধারাবাহিক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে যান। সেখানে তার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডানিয়াম বুধবার জানান, আজহারীর আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের সতর্ক করেছিল বিভিন্ন সামাজিক সংগঠন। তিনি বুধবার সিনেটে বলেন, “আমি জানি মন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ’-সহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে বার্তা পেয়েছেন।”

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারী বেশ কিছু ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছিলেন। সেখানে তিনি ‘হলোকাস্টের’ প্রশংসা করেন, ইহুদিদের অবমাননা করেন এবং তার শ্রোতাদের ইহুদিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে আজহারীকে এর আগে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল এবং তার নিজ দেশেও জনসমাবেশে বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল।

আজহারীর অনলাইন অনুসারীর সংখ্যা প্রায় ১ কোটি এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর প্রবাসী সম্প্রদায়ের মাঝে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়