সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামডায়াগনস্টিক সেন্টারের কক্ষে যুবকের লাশ, অচেতন আরেকজন

ডায়াগনস্টিক সেন্টারের কক্ষে যুবকের লাশ, অচেতন আরেকজন

প্রাইম ভিশন ডেস্ক »

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ এলাকায় হেয়াকোঁ পল্লী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আরমান (২৬) নামের আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল আনোয়ার টিপু দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা।

তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। পাশাপাশি স্থানীয় ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকার পর গ্রিল কেটে ভেতরে প্রবেশ করলে দুইজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যে রাশেদের মৃত্যু হয়।

অসুস্থ আরমানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার ঘটনা হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়