শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরাপত্তা সমন্বয় সভা করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সিএমপি হেডকোয়ার্টার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব।

এ উৎসবকে ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নাগরিকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানাই।
এদিকে সভায় পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সেবা নিশ্চিতকরণ, সমন্বিত টহল বৃদ্ধি, ভিড় নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়