বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেযাত্রী নামাতে দেরি, চালককে পেটালেন এপিক ডায়াগনস্টিকের নিরাপত্তাকর্মীরা

যাত্রী নামাতে দেরি, চালককে পেটালেন এপিক ডায়াগনস্টিকের নিরাপত্তাকর্মীরা

প্রাইম ভিশন ডেস্ক »

রাস্তায় যাত্রী নামাতে দেরি হাওয়ায় মাহেন্দ্রা চালককে পেটালেন এপিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানটির ফটক বন্ধ করে দেন মাহেন্দ্রা চালকরা।

রোববার (১২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাহেন্দ্রা (ডিজেল চালিত তিন চাকার যান) চালক এপিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে যাত্রী নামানোর সময় প্রতিষ্ঠানটির নিরপত্তাকার্মী বাধা দেয়।

এসময় গাড়ি থেকে যাত্রী নামাতে দেরি হলে নিরাপত্তাকর্মীরা চালককে মারধর করে। পরে এর প্রতিবাদ জানিয়ে মাহেন্দ্রা চালকরা প্রতিষ্ঠানটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করে।
এসময় দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। নিরাপত্তারজনিত কারণে এপিক হেলথ কেয়ারের প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে এপিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর প্রশাসন টি এম হান্নান  বলেন, প্রতিষ্ঠানের সামনে এপিকে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মাহেন্দ্রা চালকদের বাকবিতণ্ডা হয়। এর জেরে তারা (চালকরা) আমাদের প্রতিষ্ঠানে প্রবেশ করার চেষ্টা করে। আমাদের কর্মচারীরা বাধা দিলে তারা প্রতিষ্ঠান ভাংচুরের চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ থাকায় তারা প্রতিষ্ঠানে হামলা চালাতে পারেনি। পরে দুই পক্ষ বসে বিষয়টি মীমাংসা করা হয়।

চমেক হাসপাতালের সামনে অবস্থিত এপিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এ প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা রোগীদের বহনকরা যানবাহন সড়কের ওপরে থামিয়ে রোগীদের উঠানামা করে। এছাড়া, প্রতিষ্ঠানটির নিজস্ব যানবাহনও সড়কের পাশে যত্রতত্র পার্ক করে রাখা হয়৷ এতে তৈরি হয় যানজট। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে থাকলেও অনেকটাই নির্বিকার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়