রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে কলেজ শিক্ষার্থী হত্যায় আরো এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী হত্যায় আরো এক আসামি গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশফাক কবির সাজিদ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৭।

রবিবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-০৭এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন কালের কণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে আনোয়ারা থানাধীন সরকার হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম অনিক দাস (২০)। তিনি এই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি ও আনোয়ারা থানার করইপুরা গ্রামের যীশু দাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার দাতিনাথালীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে এবং চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি পড়াশোনার সুবাদে নগরীর ডিসি রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
গত ১২ তারিখ বিকেল সাড়ে তিনটার দিকে সাজিদকে তার বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল দিয়ে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকার মোড়ে ডেকে নেয়। সেখানে কথা বলার সময় আইমন, অনিক, মাইকেল রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ অজ্ঞাতনামা ৫-৬ জন সাজিদকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে বিকেল ৪টা ২০ মিনিটে সাজিদ কৌশলে তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে চকবাজার থানার ডিসি রোডের মৌসুমি আবাসিকের আমিন অ্যান্ড হাসান ম্যানশনের ৮ তলা ভবনের ভেতর প্রবেশ করেন। ভেতর থেকে ভবনের গেট আটকে দিয়ে সে অষ্টম তলায় উঠে যায়। পেছনে ধাওয়া করা তরুণরা ভবনের সামনে অবস্থান নেয়।
এক পর্যায়ে দারোয়ানকে বলে তারা গেট খুলে ভেতরে প্রবেশ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়