মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হলো ডায়ালাইসিস সেবা

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হলো ডায়ালাইসিস সেবা

প্রাইম ভিশন ডেস্ক »

 চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো রোগীদের জন্য ডায়ালাইসিস চিকিৎসা সেবা চালু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) একজন রোগীর কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবার কার্যক্রম শুরু করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আমান বাংলানিউজকে বলেন, ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে ভবিষ্যতে এ সেবার সক্ষমতা আরও বাড়ানো হবে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস  জানান, আপাতত একটি ডায়ালাইসিস মেশিন যুক্ত করা হয়েছে। এটি দিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের যদি কিডনি ডায়ালাইসিস দরকার হয়, তাদের ডায়ালাইসিস করানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়