বুধবার, মে ৬, ২০২৬
spot_img
Homeমুল পাতারাজসাক্ষী হতে চান চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার জলিল মন্ডল

রাজসাক্ষী হতে চান চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার জলিল মন্ডল

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আবদুল জলিল মণ্ডল।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

একইসঙ্গে এদিন পুলিশের সাবেক এ কর্মকর্তার জামিন চেয়ে আজ শুনানি করেন তার আইনজীবী। তবে শুনানি শেষে শাপলা চত্বরের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।

এর আগে গত ৩১ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে পুলিশের সাবেক এ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়