বুধবার, মে ৬, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে আমানত ফিরে পেতে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

চট্টগ্রামে আমানত ফিরে পেতে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে আমানতের টাকা ফেরত পেতে এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ করেছেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচিও পালন করেছেন। ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’—এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের জমাকৃত অর্থ আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন অনেক গ্রাহক।

আন্দোলনকারীদের দাবি, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়