বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামে ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাউসার আহমেদ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

গত সোমবার (১১ মে) রাতে সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসারের মরদেহ দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পাহাড়তলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কাউসারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পাহাড়তলী থানা পুলিশের ডিউটি অফিসার জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়