Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেকারা উঠল নকআউটে

কারা উঠল নকআউটে

প্রাইম ভিশন ডেস্ক »

উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলোতেই স্পষ্ট হতে শুরু করেছে নকআউটের লাইনআপ। ৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টে প্রথমবার চালু হওয়া শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করেছে বেশ কিছু পরাশক্তি ও চমক দেখানো দল। তবে বেশ কিছু দেশের বিদায়ঘণ্টাও বেজে গেছে। তো জেনে নিন এখন পর্যন্ত নকআউটের টিকিট পাওয়া দল এবং আসর থেকে বিদায় নেওয়া দলগুলো সম্পর্কে।

শেষ ৩২-এর টিকিট কাটল যারা:

গ্রুপ এ: এই গ্রুপ থেকে শতভাগ জয়ে সবার আগে নকআউট নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। আর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউটে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ বি: দাপুটে ফুটবল খেলে গ্রুপ সেরা হয়ে উঠেছে সুইজারল্যান্ড। শেষ ম্যাচে হারলেও ৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হিসেবে গেছে সহ-আয়োজক কানাডা। এছাড়া কাতারকে হারিয়ে অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে বোসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।

গ্রুপ সি: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ৭ পয়েন্ট ও +৬ গোল ব্যবধান নিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে গেছে। তাদের সঙ্গী হয়ে সমান ৭ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠেছে মরক্কো।

গ্রুপ ডি: অস্ট্রেলিয়া ও প্যারাগুয়েকে হারিয়ে শুভসূচনা করা যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’ থেকে সবার আগে নকআউটে যায়। শেষ ম্যাচে প্যারাগুয়ের সাথে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে অস্ট্রেলিয়া।

গ্রুপ ই: এই গ্রুপ থেকে রানার্স-আপ হিসেবে প্রথমবারের মতো নকআউটের টিকিট কেটেছে আইভরি কোস্ট। আর জার্মানিকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া ইকুয়েডর সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে। এর আগে প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া জার্মানি অবশ্য আগেই নকআউটে পা রেখেছিল।

গ্রুপ এফ: তিউনিসিয়াকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। সুইডেনের সাথে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে জাপান এবং ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে গেছে সুইডেন।

গ্রুপ আই: ইরাক ও সেনেগালকে উড়িয়ে দিয়ে নকআউটে গেছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। এই গ্রুপ থেকে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েও তাদের জায়গা নিশ্চিত করেছে।

গ্রুপ জে: লিওনেল মেসির ডাবল স্ট্রাইকে অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গ্রুপ কে: উজবেকিস্তান ও কঙ্গোকে হারিয়ে নকআউটের টিকিট কেটেছে লাতিন আমেরিকার দল কলম্বিয়া।

বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বাদ পড়েছে যারা:

গ্রুপ পর্বের সমীকরণ মেলাতে না পেরে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ৮টি দেশ। গ্রুপ সি থেকে ব্রাজিল ও স্কটল্যান্ডের কাছে হেরে সবার আগে বিদায় নিয়েছে হাইতি। ২৪ বছর পর বিশ্বকাপে ফিরলেও গ্রুপ ডি থেকে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে তুরস্কের। গ্রুপ এফ থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া। অন্যতম নবাগত দল হিসেবে আসর শুরু করা জর্ডান গ্রুপ জে থেকে অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে।

গ্রুপ এল থেকে ক্রোয়েশিয়া ও ঘানার কাছে টানা দুই হারে বিশ্বকাপ শেষ হয়েছে পানামার। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার গ্রুপ বি থেকে বোসনিয়ার কাছে ৩-১ গোলে হেরে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ তলানিতে থেকে বিদায় নিয়েছে। এছাড়া গ্রুপ এ থেকে চেক প্রজাতন্ত্র আর গ্রুপ ই থেকে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে কোয়ালিফাই করা কুরাসাও বিদায় নিয়েছে।

১২টি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নিয়ে আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে রাউন্ড অব ৩২-এর লড়াই। এবারের বিশ্বকাপে গোল ব্যবধানের চেয়ে দলগুলোর পারস্পরিক লড়াইয়ের রেকর্ডকে টাইব্রেকারের প্রাথমিক ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে আগামী ১৯ জুলাই বিশ্বমঞ্চের ফাইনাল অনুষ্ঠিত হবে

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়