Monday, June 29, 2026
spot_img
Homeমুল পাতারাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

প্রাইম ভিশন ডেস্ক »

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায় তিনি সাজিনাজ হসপিটাল নামে নগরীর বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এর আগে কথাকাটাকাটির জের ধরে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজারে প্রকাশ্যে তার চাচাতো ভাই শাহজান গাছ দিয়ে মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যসহ স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে নগরীর সাজিনাজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত দুইটায় তার মৃত্যু হয়। নিহত মন্নান সওদাগর রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে এবং মোহাম্মদ লোকমান সওদাগরের ভাই।

অভিযুক্ত শাহাজান একই এলাকার সালেহ আহমদের ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পিটুনিতে আহত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জেনেছি। সেখানকার থানা পুলিশ ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৫ সালে ১ এপ্রিল হলদিয়া ইউনিয়নের তীতা গাজীপাড়ায় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ মা ও ভাইয়ের হাতে খুন হয়েছিলেন প্রকৌশলী মুহাম্মদ নুরুল আলম বকুল। এছাড়া ২০২৫ সালের (১৫ মার্চ) হলদিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন জিতু নামে এক যুবদলকর্মী নিহত হয়েছিলেন। ৫ আগস্টের পর হলদিয়া ইউনিয়নে এ পর্যন্ত তিনজন খুন হয়েছেন।

এছাড়া ৫ আগস্টের পর রাউজানে অন্তত ৩০জন খুন হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরমধ্যে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র খুনের ঘটনা ঘটেছে ১৮টি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়