বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকালুরঘাট রেলসেতু বন্ধ থাকবে ৮ ঘণ্টা

কালুরঘাট রেলসেতু বন্ধ থাকবে ৮ ঘণ্টা

প্রাইম ভিশন ডেস্ক »

কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট রেলসেতু সংস্কারের জন্য আট ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হবে। আজ বৃহস্পতিবার রাত ১০টা থেকে কাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর বিভিন্ন অংশে সংস্কারকাজ পরিচালনা করবে রেলওয়ের প্রকৌশল বিভাগ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশলী (সেতু) মো. আবরার হোসেন জানান, কালুরঘাট সেতু অনেক পুরোনো। এ জন্য নিয়মিত সংস্কার করা লাগে। এর অংশ হিসেবে আজ রাতে আবার সংস্কারকাজ করা হবে।

৬৩৮ মিটার দীর্ঘ এই সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় সেতুটি সংস্কার করেছিল রেলওয়ে। কিন্তু এরপরও সেতুটির অবস্থা জরাজীর্ণ। এই অবস্থায় সেতুটির ওপর দিয়ে ট্রেনের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়াগামী গাড়িও চলাচল করে। ট্রেন চলাচল করলে গাড়ি চলাচল বন্ধ থাকে। একমুখী যান চলাচলের কারণে সব সময় যানজট লেগে থাকে। যাত্রী ও চালকদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে কালুরঘাটে নতুন সেতুর দাবি জানিয়ে আসছেন। রেলওয়ে নতুন সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সেতুর বড় ধরনের সংস্কারের পরিকল্পনা নিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়