Friday, July 3, 2026
spot_img
Homeমুল পাতাহালিশহর ফুটবল খেলতে গিয়ে তরুণের মৃত্যু

হালিশহর ফুটবল খেলতে গিয়ে তরুণের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট ভেঙ্গে এক তরুণের মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারী মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল থানার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে।

শুক্রবার (৩ জুলাই) সকালে আহত অবস্থায় মাহিদুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহিদুলের খালাতো ভাই মোহাম্মদ মনির বলেন, মাহিদুল রংমিস্ত্রির কাজ করতো।

সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল। প্রতিপক্ষকে গোল দেওয়ার পর গোলপোস্টের ওপর ঝুলে আনন্দ করার সময় লোহার গোলবার ভেঙ্গে সে আহত হয়।

পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়।চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়