Friday, July 3, 2026
spot_img
Homeচট্টগ্রামচকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫)।

চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়