Wednesday, July 8, 2026
spot_img
Homeমুল পাতাচট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রাইম ভিশন ডেস্ক »

টানা ভারী বৃষ্টি ও তীব্র বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শুধুমাত্র চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার রাতে এই তথ্য জানানো হয়।

রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনারোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, স্থগিত হওয়া এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে। প্রসঙ্গত, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা স্থগিতের আদেশে বলা হয়, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়