Friday, July 17, 2026
spot_img
Homeএই মুহুর্তেবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ঋণ মওকুফ : ভূমি প্রতিমন্ত্রী

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ঋণ মওকুফ : ভূমি প্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ক্ষুদ্র ঋণের কিস্তি ও সুদের অর্থ মওকুফ করেছে সরকার। ভবিষ্যতে এ সুবিধার মেয়াদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ রেস্ট হাউস প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার।

অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, বন্যাকবলিত এলাকার গবাদিপশুকে বিনামূল্যে টিকা প্রদান এবং জেলেদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যা পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। তার নির্দেশনায় সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন এলাকার ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। পরে তিনি রোয়াংছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়