মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামমাঙ্কিপক্স: চট্টগ্রাম বন্দরের সতর্কতা জারি

মাঙ্কিপক্স: চট্টগ্রাম বন্দরের সতর্কতা জারি

প্রাইম ভিশন ডেস্ক »

মাঙ্কিপক্সের বিস্তার রোধে সতর্কতা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সমুদ্র বন্দরে আগত সব জাহাজকে কিছু নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজের ক্রু বা কোনো কর্মকর্তা জরুরি প্রয়োজন ছাড়া এবং বন্দর স্বাস্থ্য কর্মকর্তার (পিএইচও) পূর্বানুমতি ছাড়া জাহাজ থেকে জেটিতে নামতে পারবে না। ব্ন্দরের ইমিগ্রেশন গেট (গেট-০১) থেকে আউট পাস হওয়ার আগে ক্রুদের বন্দর স্বাস্থ্য কর্মকর্তার (পিএইচও) অধীনে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

এছাড়া, জাহাজে থাকা কোন ব্যক্তির মধ্যে মান্ঙ্কিপক্সের উপসর্গ দেখা দিলে বা এ সংক্রান্ত কোন তথ্য থাকলে সরাসরি বন্দরের কন্ট্রোল রুমে এবং বন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এক্ষেত্রে বন্দর স্বাস্থ্য কর্মকর্তার (পিএইচও) পরিদর্শন প্রতিবেদনের ওপর ভিত্তি করে জাহাজ চলাচল অথবা কার্গো অপারেশন পরিচালিত হবে। বিজ্ঞপ্তির প্রতিলিপি বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারির পর গুটি বসন্তের মতো কাছাকাছি এক রোগে আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্ববাসী। সমুদ্রপথে যোগাযোগের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে, এমন আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশ সতর্কতা জারি করেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়