Homeএই মুহুর্তেচবির জন্য ৬টি নতুন বাস উপহার দিচ্ছে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন

চবির জন্য ৬টি নতুন বাস উপহার দিচ্ছে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম-এর সঙ্গে আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী জে আর ইউনুচ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ মোহাম্মদ জসিম উদ্দিন-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশস্থ আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন কার্যালয়ে অনুঠিত হয়।

এই সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিয়ে আলোচনা হয়। এই সংকট উত্তরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন। এছাড়া তৎক্ষণাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট দূর করতে এবং পরিবহন ব্যবস্থা আরও গতিশীল ও উন্নত করতে ৬টি নতুন বাস প্রদানের ঘোষণা দেন স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যদ্বয় আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের এমন সুন্দর, শিক্ষাবান্ধব ও উদার মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান জসিম উদ্দিন ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার পক্ষে বিশ্ববিদ্যালয়ে সকল সুযোগ-সুবিধা দ্রুত বৃদ্ধি করা চ্যালেঞ্জিং; এ অবস্থায় জসিমউদ্দীন ফাউন্ডেশনের মতো সামাজিক প্রতিষ্ঠানের এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। এই ৬টি বাস যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ মোহাম্মদ মোখতার আহমদ বলেন, আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন দীর্ঘদিন শিক্ষা বিস্তারে এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৬টি নতুন বাস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ  মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো গঠনমূলক উদ্যোগে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন পাশে থাকবে। এই ৬টি বাসের মাধ্যমে চট্টগ্রম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট কিছুটা লাঘব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি আগামী দিনেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে আশা ব্যক্ত করেন। তিনি চবি মাননীয় উপাচার্য ও মাননীয় উপ-উপাচার্যদ্বয়কে তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো হাছান মিয়া, আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়