Homeএই মুহুর্তে৬৪ রানে অলআউট বাংলাদেশ

৬৪ রানে অলআউট বাংলাদেশ

প্রাইম ভিশন ডেস্ক

দুঃস্বপ্নের এক সেশন শেষে টেস্টে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড এড়ানোই ছিল বাংলাদেশের আসল চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে অবশ্য উতরে গেল সফরকারীরা। কিন্তু শুরুর বাজে ব্যাটিংয়ে হতাশা কাটিয়ে স্কোরবোর্ডে বলার মতো পুঁজি দাঁড় করাতে পারল না বাংলাদেশ।

ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ তাকিয়ে ছিল মেহেদী হাসান মিরাজ ব্যাটের দিকে। মধ্যাহ্ন বিরতির পর এই অলরাউন্ডার ফিরতেই নিভু নিভু করে জ্বলতে থাকা শেষ আশাটুকুও শেষ হয় অতিথিদের। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের বোলিং তোপে পড়ে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেট ৩৫ রান। ৪৮ বল খেলা মিরাজ অপরাজিত ছিলেন ১১ রানে। দ্বিতীয় সেশনের শুরুতেই ফেরেন তিনি। প্যাট কামিন্সের করা অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করে তৃতীয় স্লিপে বিউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন মিরাজ। আর কোনো রান যোগ করতে পারেননি এই অলরাউন্ডার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়