Homeমুল পাতাপূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর আগমন: শামীম

পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রীর আগমন: শামীম

প্রাইম ভিশন ডেস্ক »

  শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, দলের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে আমাকে দুর্গাপূজা উদযাপন কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার প্রত্যাশা, সনাতন ধর্মাবলম্বীরা উৎসবের প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে উপভোগ করবেন।

পাশাপাশি পুরো চট্টগ্রামবাসীও যেন এই আনন্দে শামিল হতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবেন-এটাই প্রত্যাশা। বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর প্রসঙ্গে শামীম বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। বিমানবন্দর থেকে সরাসরি নগরের জে এম সেন হল পূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন।

প্রধানমন্ত্রীর এই সফর চট্টগ্রামের মানুষের জন্য আনন্দের বিষয়। প্রধানমন্ত্রীর উপস্থিতি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তাকে আরও সুদৃঢ় করবে।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়