Homeএই মুহুর্তেশারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫টি পূজা মণ্ডপ নির্বাচন সম্পন্ন

শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫টি পূজা মণ্ডপ নির্বাচন সম্পন্ন

চট্টগ্রামজুড়ে ধুমধাম ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। উৎসবের এই আনন্দকে সম্মান জানাতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শারদ সম্মাননা পর্ষদ এর আয়োজনে নিবন্ধিত ৪৬ নিবন্ধিত মণ্ডপগুলোতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ২টি বিশেষ জুরি প্যানেলের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করে সফলভাবে সম্পন্ন করেছে নিরপেক্ষ মূল্যায়ন। নিবন্ধিত মণ্ডপগুলোর মধ্য থেকে প্রতিযোগিতার ভিত্তিতে সেরা ৫টি পূজা মণ্ডপ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।আজ নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ‘সেরা ৫’ পূজামণ্ডপের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন । প্রতিযোগিতায় সেরা ৫টি মণ্ডপ নিবাচিত হয়েছে ,গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, থিম- ভাড় , বৈশাখী সংঘ (উত্তর কাট্টলী জ্বালাকুমারী বাড়ি) থিম: জল দুয়ার ,খলিফাপট্টি সার্বজনীন পূজা উদযাপন পরিষদ থিম: রক্তাঞ্জলী , পতেঙ্গা শ্যামা সংঘ (হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির) থিম: যুগান্তরের বার্তাবহন , দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ , থিম: আত্মকথন
এবারের সম্মাননায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিত্রশিল্পী ,আহমেদ নেওয়াজ , চিত্রশিল্পী দীপক দত্ত , খ্যাতিমান আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকী , নাট্যজন, বাচিকশল্পী বাপ্পা চোধুরী , নাট্যজন, বাচিকশল্পী কংকন দাশ , দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক নাছির উদ্দিন হায়দার , সাংবাদিক ফারুখ তাহের , ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক অনুপম পার্থ, চট্টগ্রাম জেলা শিল্পকুলা একাডেমির নৃত্য প্রশিক্ষক প্রিয়াংকা বড়ুয়া। বিচারকমণ্ডলী নিবন্ধিত মণ্ডপগুলোর শিল্পমান, থিমের গভীরতা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ মূল্যায়ন সম্পন্ন করেন।
বিচার প্রক্রিয়া প্রসঙ্গে জুরি প্যানেল সদস্য চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ বলেন, “প্রতিটি মণ্ডপের থিম, নান্দনিকতা ও শিল্পভাবনা ছিল প্রশংসনীয়। সরেজমিনে পরিদর্শনপূর্বক বস্তুনিষ্ঠ মূল্যায়নে সেরা নির্বাচন করা ছিল আমাদের জন্য বেশ দায়িত্বপূর্ণ।”
অন্যতম বিচারক চিত্রশিল্পী দীপক দত্ত বলেন, “নান্দনিক রূপায়ন, ঐতিহ্য রক্ষা ও সুশৃঙ্খল পরিবেশের সার্বিক সূচক বিবেচনায় নিয়ে আমরা নিরপেক্ষ মূল্যায়ন সম্পন্ন করেছি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন চট্টগ্রাম সম্প্রীতি, নান্দনিকতা ও নিজস্ব সংস্কৃতির নগরী। পূজামণ্ডপগুলোতে শিল্পভাবনা, ঐতিহ্য ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। শারদ সম্মাননার মাধ্যমে নগরীর সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এই সৌন্দর্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে এই জাতীয় আয়োজন সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। বিজয়ী মণ্ডপগুলোকে আমার আন্তরিক অভিনন্দন।”
বিচারকদের মতে, “প্রতিটি মণ্ডপই তাদের নিজস্ব সৃজনশীলতায় অনন্য ছিল। নান্দনিকতা ও সামাজিক বার্তার মেলবন্ধন বিচার করেই সেরা ৫টি মণ্ডপ নির্বাচন করা হয়েছে।”
প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন এইটা একটা অসাধারণ উদ্যোগ। যেসকল পূজামণ্ডপ তাদের নান্দনিকতা, চমৎকার প্রতিমা শিল্প ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে বিজয়ী হয়েছেন, তাঁদের সবাইকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।আপনাদের এই সৃজনশীলতা ও চমৎকার মণ্ডপ সজ্জা উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে শুধু বিজয়ী মণ্ডপগুলোই নয়, চট্টগ্রামের প্রতিটি মণ্ডপের আয়োজক ও স্বেচ্ছাসেবকরা যেভাবে সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আলো আর সুন্দরের এই ধারা আমাদের সামাজিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করুক।

‘শারদ সম্মাননা ২০২৬’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর অনিমেশ কুমার চক্রবর্তী। সদস্য হিসেবে রয়েছেন কবি ও সাহিত্যিক ডা. ভাগ্যধন বড়ুয়া, প্রফেসর ড. প্রকাশ দাশ গুপ্ত, কবি ও নজরুল গবেষক বাবলা চৌধুরী, মিডিয়াগ্রাফি অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী মিল্টন দাশ বিজয় এবং অভিজিৎ অভি। সার্বিক সমন্বয়ে ছিলেন শোভন রাজা, শ্রাবণ দাশ ও আদিত্য দাস।

শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫টি পূজা মণ্ডপ নির্বাচন সম্পন্ন
চট্টগ্রাম, ১৯ অক্টোবর ২০২৬: চট্টগ্রামজুড়ে ধুমধাম ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। উৎসবের এই আনন্দকে সম্মান জানাতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শারদ সম্মাননা পর্ষদ এর আয়োজনে নিবন্ধিত ৪৬ নিবন্ধিত মণ্ডপগুলোতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ২টি বিশেষ জুরি প্যানেলের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করে সফলভাবে সম্পন্ন করেছে নিরপেক্ষ মূল্যায়ন। নিবন্ধিত মণ্ডপগুলোর মধ্য থেকে প্রতিযোগিতার ভিত্তিতে সেরা ৫টি পূজা মণ্ডপ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।আজ নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ‘সেরা ৫’ পূজামণ্ডপের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন । প্রতিযোগিতায় সেরা ৫টি মণ্ডপ নিবাচিত হয়েছে ,গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, থিম- ভাড় , বৈশাখী সংঘ (উত্তর কাট্টলী জ্বালাকুমারী বাড়ি) থিম: জল দুয়ার ,খলিফাপট্টি সার্বজনীন পূজা উদযাপন পরিষদ থিম: রক্তাঞ্জলী , পতেঙ্গা শ্যামা সংঘ (হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির) থিম: যুগান্তরের বার্তাবহন , দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ , থিম: আত্মকথন
এবারের সম্মাননায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন চিত্রশিল্পী ,আহমেদ নেওয়াজ , চিত্রশিল্পী দীপক দত্ত , খ্যাতিমান আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকী , নাট্যজন, বাচিকশল্পী বাপ্পা চোধুরী , নাট্যজন, বাচিকশল্পী কংকন দাশ , দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক নাছির উদ্দিন হায়দার , সাংবাদিক ফারুখ তাহের , ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক অনুপম পার্থ, চট্টগ্রাম জেলা শিল্পকুলা একাডেমির নৃত্য প্রশিক্ষক প্রিয়াংকা বড়ুয়া। বিচারকমণ্ডলী নিবন্ধিত মণ্ডপগুলোর শিল্পমান, থিমের গভীরতা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ মূল্যায়ন সম্পন্ন করেন।
বিচার প্রক্রিয়া প্রসঙ্গে জুরি প্যানেল সদস্য চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ বলেন, “প্রতিটি মণ্ডপের থিম, নান্দনিকতা ও শিল্পভাবনা ছিল প্রশংসনীয়। সরেজমিনে পরিদর্শনপূর্বক বস্তুনিষ্ঠ মূল্যায়নে সেরা নির্বাচন করা ছিল আমাদের জন্য বেশ দায়িত্বপূর্ণ।”
অন্যতম বিচারক চিত্রশিল্পী দীপক দত্ত বলেন, “নান্দনিক রূপায়ন, ঐতিহ্য রক্ষা ও সুশৃঙ্খল পরিবেশের সার্বিক সূচক বিবেচনায় নিয়ে আমরা নিরপেক্ষ মূল্যায়ন সম্পন্ন করেছি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন চট্টগ্রাম সম্প্রীতি, নান্দনিকতা ও নিজস্ব সংস্কৃতির নগরী। পূজামণ্ডপগুলোতে শিল্পভাবনা, ঐতিহ্য ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। শারদ সম্মাননার মাধ্যমে নগরীর সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এই সৌন্দর্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে এই জাতীয় আয়োজন সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। বিজয়ী মণ্ডপগুলোকে আমার আন্তরিক অভিনন্দন।”
বিচারকদের মতে, “প্রতিটি মণ্ডপই তাদের নিজস্ব সৃজনশীলতায় অনন্য ছিল। নান্দনিকতা ও সামাজিক বার্তার মেলবন্ধন বিচার করেই সেরা ৫টি মণ্ডপ নির্বাচন করা হয়েছে।”
প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন এইটা একটা অসাধারণ উদ্যোগ। যেসকল পূজামণ্ডপ তাদের নান্দনিকতা, চমৎকার প্রতিমা শিল্প ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে বিজয়ী হয়েছেন, তাঁদের সবাইকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।আপনাদের এই সৃজনশীলতা ও চমৎকার মণ্ডপ সজ্জা উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে শুধু বিজয়ী মণ্ডপগুলোই নয়, চট্টগ্রামের প্রতিটি মণ্ডপের আয়োজক ও স্বেচ্ছাসেবকরা যেভাবে সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আলো আর সুন্দরের এই ধারা আমাদের সামাজিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করুক।

‘শারদ সম্মাননা ২০২৬’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর অনিমেশ কুমার চক্রবর্তী। সদস্য হিসেবে রয়েছেন কবি ও সাহিত্যিক ডা. ভাগ্যধন বড়ুয়া, প্রফেসর ড. প্রকাশ দাশ গুপ্ত, কবি ও নজরুল গবেষক বাবলা চৌধুরী, মিডিয়াগ্রাফি অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী মিল্টন দাশ বিজয় এবং অভিজিৎ অভি। সার্বিক সমন্বয়ে ছিলেন শোভন রাজা, শ্রাবণ দাশ ও আদিত্য দাস।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়