প্রাইম ভিশন ডেস্ক
আজ উপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক সরকারহাট বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা, ক্রয় বিক্রয় ভাউচার, ট্রেড লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র যাছাই করা হয়েছে। মোবাইল কোর্টে যথাযথভাবে কাগজপত্র সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।


