আজ ১৭ নভেম্বর মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদর্শা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর থেকে সৈয়দ আহম্মদ হাট পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদককে ‘না’ বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি । আমাদের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও স্থানীয় জনগণের যৌথ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, সবাই মিলে সচেতন হই এবং সমাজকে মাদকমুক্ত রাখি।


