শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবঙ্গবন্ধু টানেলের কাজ দ্রুত শেষ করতে হবে: সেতুমন্ত্রী

বঙ্গবন্ধু টানেলের কাজ দ্রুত শেষ করতে হবে: সেতুমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজও দ্রুত শেষ করতে হবে।

বুধবার সকালে সেতু ভবনের সম্মেলনকক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সেতু বিভাগের অধীনে চলমান সব প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দুটি টিউবের ভেতরের সড়ক দ্রুত দৃশ্যমান হবে। টানেলকেন্দ্রিক সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে। ডিসেম্বরেই টানেল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

সভায় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়