শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img
Homeটপ নিউজসিরিজ বাংলাদেশের

সিরিজ বাংলাদেশের

প্রাইম ভিশন ডেস্ক »

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত হলো তামিম ইকবালের দলের। এ নিয়ে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ ম্যাচ জিতলো বাংলাদেশ।

ঘরের মাঠের স্পিন ভেল্কি গায়ানাতে নিয়ে গেলেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতেই দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের দুর্দশার অবস্থা আরও কঠিন হলো মেহেদী হাসান মিরাজের স্পিন ছোবলে। মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলামরাও কম গেলেন না। তাতে লক্ষ্য দাঁড়ালো সামান্যই। যা পাড়ি দিতে একেবারেই বেগ পেতে হলো না বাংলাদেশকে।

গায়ানার প্রোভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত হলো তামিম ইকবালের দলের। এ নিয়ে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ ম্যাচ জিতলো বাংলাদেশ। সফরকারীদের সামনে এখন ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার সুযোগ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী ১৬ জুলাই মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়