প্রাইম ভিশন ডেস্ক »
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি জামাতের সাইবার সন্ত্রাসীদের গুজব সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি সক্রিয় হয়ে তাদের অশুভ অপতৎপরতা রুখে দিতে হবে।
শুক্রবার নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিদেশীরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসতে হবে।
অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল আলম দোভাষ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ফারুক আমজাদ খান, ড. মো. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, উপ- প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, উপ -পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, কার্যনির্বাহী সদস্য আজগর আলী, বোখারী আজম।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, অ্যাড. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


