Saturday, June 27, 2026
spot_img
Homeচট্টগ্রামশহীদ মিনারকে জনবান্ধব করার পথ খুঁজতে হবে :মেয়র

শহীদ মিনারকে জনবান্ধব করার পথ খুঁজতে হবে :মেয়র

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ও তৎসংলগ্ন স্থাপনাসমূহের বিষয়ে নাগরিক সমাজের উত্থান আপত্তিসমূহ সমাধানের পথ দ্রুততম সময়ে খুজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রামে নতুন কেন্দ্রীয় শহীদ মিনারকে চারপাশ থেকে দৃশ্যমান করার আপামর সংস্কৃতিজনের দাবির প্রেক্ষিতে একাধিক সভা করে এ বিষয়ে নেন সংশ্লিষ্টজনদের মতামত নেন মেয়র রেজাউল। পাশাপাশি ২৪ ডিসেম্বর মেয়র রেজাউলকে আহ্বায়ক করে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কার কার্যক্রম সংক্রান্ত ৭ সদস্য বিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করা হয় ।

বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে কমিটির সভায় মেয়র বলেন, শহীদ মিনার মিনার আমাদের চেতনার উৎস। জনগণের মূল দাবি শহীদ মিনারকে দৃশ্যমান করা। বর্তমানে শহীদ মিনারে যেতে ৪টা সিড়ি বেয়ে যেতে হচ্ছে। যা সাধারণ মানুষ বিশেষ করে বয়োজেষ্ঠ্যদের উপযোগী নয়। এছাড়া, সিড়িগুলোর গঠন এমন যে বড় কোন আয়োজনে প্রচন্ড ভিড় হলে এ সিড়ির কারণে মানুষের হাত-পা ভাঙবে। প্রকল্প সংশ্লিষ্টদের স্থপতিদের সাথে বসে দ্রুততম সময়ে এ সমস্যার সমাধান বের করতে হবে।

মেয়রের প্রস্তাবের প্রেক্ষিতে কমিটির সদস্যরা ১৬ জানুয়ারি সকাল ১১টায় প্রকল্পের এলাকা পরিদর্শন শেষে মেয়রকে এ বিষয়ে অবগত করার সিদ্ধান্ত হয় সভায়। সভায় চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব লুৎফুর রহমান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান, নির্বাহী প্রকৌশলী রাহুল গুহসহ কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, স্থপতি আশিক ইমরান, স্থপতি সোহেল মোহাম্মদ শাকুর, চসিকের সহকারী স্থপতি আবদুল্লাহ আল ওমর।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়