Homeচট্টগ্রামকক্সবাজারে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের রামুতে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫), তার ছেলে শিশু রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

আজ সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।

স্থানীয়দের বরাতে ওসি জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি উল্টে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তিনজন নিহত ও ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়