বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামসাড়ে ২১ লাখ টাকার স্বর্ণ আটক বিমানবন্দরে

সাড়ে ২১ লাখ টাকার স্বর্ণ আটক বিমানবন্দরে

প্রাইম ভিশন ডেস্ক »

দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে ১২০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG148 এর যাত্রী মো. আবু জাহেদের ইউ ব্যাগেজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে আটটায় কার্গো টারমিনালে স্ক্যানিং কালে স্বর্ণসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।

পরে রাত সাড়ে ১২টায় স্বর্ণকারের প্রত্যয়নে ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূলে আটক করা হয়।

এসব স্বর্ণালংকারের বাজার মূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।
সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে আটক স্বর্ণ চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়