প্রাইম ভিশন ডেস্ক »
আপনার শরীর সুস্থ রাখার জন্য পরিমিত ও বিশুদ্ধ পানি পান করা উচিত। বিশেষ করে শরীরচর্চা, ঘাম হওয়া কিংবা পিপাসা পাওয়ার পূর্বমুহূর্তে পানি পান করুন। কারণ শরীরচর্চার সময় ১৫ মিনিট অন্তর ১৫০-৩০০ মিলিলিটার এবং শেষে ৪০০-৫০০ মিলিলিটার পানি পান করা উচিত। আর পানি পানের সঠিক নিয়ম হচ্ছে ধীরে ধীরে, চুমুক দিয়ে কিংবা ঢোক গিলে পান করা। একবারে অনেক পানি পান না করা। এটি শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, সুস্থ থাকতে দিনে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া প্রয়োজন। কিন্তু সঠিক পদ্ধতিতে পানি পান না করলে অনেকসময় তা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। অনেকেই খুব তাড়াহুড়া করে দাঁড়িয়ে পানি পান করে থাকেন। এতে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।
আপনার তৃষ্ণা পেলে পানি পান করেন, সেই সঙ্গে শরীরে পানির মাত্রা বা ভারসাম্যও ঠিক রাখেন। কিন্তু দাঁড়িয়ে পানি পান করার কারণে আপনার শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে এটা হতে থাকলে আপনার আর্থারাইটিসের সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ভেতরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়। তখন আপনার শরীরের কার্যক্রম বিঘ্নিত হয় এবং শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে।
প্রতিদিন আমাদের কমপক্ষে দেড় লিটার পানি খাওয়া উচিত। কিন্তু দাঁড়িয়ে থাকলে একবারে বেশি পানি খাওয়া যায় না। এর ফলে আপনার শরীরে পানির ঘাটতি দেখা দেয়। তাই অনেকে শরীরে অস্বস্তিভাব লক্ষ্য করেন।
আর পানি কিডনিকে সচল রাখতে সাহায্য করে। কিন্তু দাঁড়িয়ে পানি খেলে সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে ক্ষতিকর প্রভাব ফেলে । পরে রক্তের সঙ্গে মিশে শরীরের ক্ষতি করে। আবার অনেকসময় দেখা যায়, দাঁড়িয়ে পানি পান করলে বুকের পেশিতে চাপ পড়ে। তখন আমাদের হৃৎপিণ্ডের ওপরেও চাপ সৃষ্টি হয়। শুধু তাই নয়, দাঁড়িয়ে পানি খাওয়ার ফলে নার্ভের সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে মানসিক চাপ বা অ্যাংজাইটি বাড়তে শুরু করে, যা আপনার মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
সুতরাং সবসময় পানি পান করুন বসে। আর অবশ্যই এক ঢোকে পানি পান না করে ছোট ছোট চুমুকে পানি পান করুন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এ পদ্ধতি মেনে চলতে পারলেই আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন।


