প্রাইম ভিশন ডেস্ক »
চিকিৎসা সেবায় চীন এখন বিশ্বে অনেকদুর এগিয়েছে। বাংলাদেশের অনেক রোগী এখন চীনে উন্নত চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতিক সময়ে বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে চীনের বিশ্বমানের হাসপাতালগুলো।
এরই ধারাবাহিকতায় শনিবার (১০ জানুয়ারি) নগরের আগ্রাবাদে বেস্ট ওয়েস্টার্ন হোটেলে চীনা বিশেষজ্ঞদের আটজন ডাক্তারদের একটি টিম চিকিৎসা পরামর্শ দিবেন।
এদিন সকাল ১০টা থেকে দিনব্যাপী চীনের শীর্ষ দুটি হাসপাতাল শেনজেন হেংশেন হাসপাতাল এবং গুয়াংজু ফোসুন চানচেং হাসপাতাল এর বিশেষজ্ঞ থেকে ক্যান্সার, হৃদরোগ, অর্থোপেডিক্স ও প্লাস্টিক সার্জারি, প্রজনন রোগ, মূত্র ও মূত্র নালি এবং মেডিসিন এর জটিল সব রোগের চিকিৎসা পরামর্শ পাবেন বিনামূল্যে।


