বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

ইপিজেড থানা এলাকা থেকে ছিনতাই করা ১ লাখ টাকাসহ মহানগরের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছোরা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কফিল উদ্দিন (৩২) ও নূর উদ্দিন প্রকাশ সেকুল-কে (৩৬) গ্রেপ্তার করা হয়। পরে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় কফিলের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকা থেকে বুধবার দুপুরের দিকে কফিরুল ইসলাম নামের এক ব্যক্তি বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন। তিনি টাকা নিয়ে অফিসে যাওয়ার পথে মো. কফিল উদ্দিন ও নুর উদ্দিন প্রকাশ সেকুল পথরোধ করে মারধর করতে থাকে। এক পর্যায়ে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে কফিরুল ইসলামের তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান শনাক্ত করে ইপিজেড থানা পুলিশ।

সিইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল ওয়াদুদ চৌধুরী ইপিজেড মাদ্রাজী শাহ রোড এলাকা থেকে সন্ত্রাসী কফিল উদ্দিন ও নূর উদ্দিনকে গ্রেপ্তার করেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান  বলেন, কফিল উদ্দিন ও নুর উদ্দিন চট্টগ্রাম মহানগরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। কফিল উদ্দিনের বিরুদ্ধে ইপিজেড থানায় একাধিক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে ছিনতাইয়ের অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়