Homeচট্টগ্রামকক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন , জানালার কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার

কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন , জানালার কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক

কক্সবাজারে একটি চলন্ত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় গাড়িতে আগুন দেখে স্থানীয় জনতা এগিয়ে এসে, জানালার কাঁচ ভেঙে শিশু ও নারীসহ প্রায় ৩০ জন যাত্রীকে উদ্ধার করেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) স্লিপার বাসটি আইকন পরিবহনের। কক্সবাজার থেকে ৩০ জন যাত্রী নিয়ে এটি ঢাকায় আসছিল। শহরের কলাতলীর মোড় বাসটি ছাড়ে বলে জানান বাসের রায়হান নামে এক যাত্রী। দুই দিন আগে তিনি কয়েকজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে যান। রাতে সেখান থেকে ঢাকায় ফিরছিলেন। তিনি জানান জরুরিভাবে আগুন নেভানোর জন্য বাসটিতে কোনও আগুন নির্বাপণ যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার ছিল না।

সোহেল রানা নামে ওই বাসের আরেক যাত্রী জানান, প্রথমে পোড়া গন্ধ পাই। পরে দেখি বাসে আগুন লেগেছে। তখন আমরা হতভম্ব হয়ে পড়ি। ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয় লোকজন বাসের জানালার গ্লাস ভেঙে আমাদের উদ্ধার করেন। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার না করলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত। তিনিও পরিবারের সাত সদস্য নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন।

যাত্রীদের অভিযোগ, চলন্ত বাসটিতে আগুন লাগলেও চালক-সহকারী যাত্রীদের তা না জানিয়েই গাড়িটি থামিয়ে নেমে যান। আগুন লাগার পর চালক ও হেল্পারকে বাসের ভেতরে দেখা যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামু হাইওয়ে থানা পুলিশ। রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান তিনি। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। বাসের ভিতরে থাকা মালামাল খুঁজে বের করে যাত্রীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুন ধরেছে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়