Homeএই মুহুর্তেএনজিএস সিমেন্টের কারখানায় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ

এনজিএস সিমেন্টের কারখানায় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এনজিএস সিমেন্টের কারখানায় কিছু দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। পরবর্তীতে তাদের নিজস্ব ক্রয়কৃত কারখানা সংলগ্ন জায়গায় সীমানাপ্রাচীর দেয়াল নির্মাণের সময় ব্যাপক ভাংচুর করে প্রায় দুইশত ফুট সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে ও মালামাল লুট করে বলে জানান কারখানার ম্যানেজার সুবিমল ঘোষ। এছাড়া এনজিএস সিমেন্টের মূল কারখানায়ও হামলা চালাবে বলে হুমকি প্রদান করে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান প্রায় দুইশতাধিক অস্ত্রধারী লোক নির্মাণশ্রমিকদের মারধর করে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং নির্মাণ সামগ্রী মালামাল লুট করে নিয়ে যায়। এবিষয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

উল্লেখ্য বরেণ্য শিল্পপতি ননী গোপাল সাহা কর্তৃক প্রতিষ্ঠিত এনজিএস সিমেন্ট দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এবং শ্রেষ্ঠ করদাতার পুরস্কার অর্জন করে এসেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়