Tuesday, June 30, 2026
spot_img
Homeবাণিজ্যআমানতের সুদ হার বাড়বে, থাকছে না সুদের নির্ধারিত হার

আমানতের সুদ হার বাড়বে, থাকছে না সুদের নির্ধারিত হার

প্রাইম ভিশন ডেস্ক »

ব্যাংকের ঋণ বিতরণের ক্ষেত্রে সুদের হারে এক অঙ্কের বেঁধে দেওয়া সর্বোচ্চ ৯ শতাংশের সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শেই এটা করা হচ্ছে। সীমা তুলে দিয়ে বাজারে সুদের চাহিদা অনুযায়ী একটি বেঞ্চমার্ক ভিত্তি বা রেফারেন্স রেট বাস্তবায়নের পথে এগোচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সুদের হার সর্বোচ্চ ১৩ শতাংশ হতে পারে, যা আগামী অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে উল্লেখ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে রোববার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ২০২০ সালের এপ্রিল থেকে ব্যাংকঋণের সুদ সর্বোচ্চ ৯ শতাংশ বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এরপর মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে মেয়াদি আমানতের সুদহারও বেঁধে দেওয়া হয়, সেটা করা হয় সর্বোচ্চ ৬ শতাংশ। এতে আমানত সংগ্রহ ও ঋণ দেওয়া কঠিন হয়ে যায় ব্যাংকগুলোর জন্য। এখন ঋণের সুদহারে সর্বোচ্চ সীমা তুলে দিলে আমানতের সুদহারও বেড়ে যাবে।

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বিশ্বে পরিচিত লাইবর রেট বা বেঞ্চমার্কের আদলে ব্যাংকের জন্য নির্ধারিত সুদ যোগ করে মোট সুদহার নির্ধারণ করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ভিত্তি ঠিক করা নিয়ে জোরেশোরে কাজ চলছে।

সুদের ভিত্তি হিসেবে ৮ শতাংশ এবং তার সঙ্গে আরও ৫ শতাংশ পর্যন্ত যোগ হতে পারে। তবে ব্যাংকের সুদের হার ৯ শতাংশ থাকছে না, এটা নিশ্চিত করেছে সূত্রটি। ২০২৩-২৪ অর্থবছর থেকে সুদহার ক্ষেত্রবিশেষে সাড়ে ১১ শতাংশ থেকে সোয়া ১৩ শতাংশ হতে পারে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়