Homeবিনোদননতুন ছবি ‘ডিলেট’

নতুন ছবি ‘ডিলেট’

প্রাইম ভিশন ডেস্ক »

চলচ্চিত্র নির্মাতা সুজন বড়ুয়া শুরু করতে যাচ্ছেন নতুন ছবির কাজ। ছবির নাম ঠিক করা হয়েছে ‘ডিলেট’। আসছে এপ্রিলে শুটিংয়ে যাবেন তিনি। ছবিটি প্রযোজনা করছে ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট। কাহিনি ও চিত্রনাট্য লিখছেন মমর রুবেল।

সুজন বড়ুয়া বলেন, ফ্যান্টাসি প্রেমের গল্পের ছবি ‘ডিলেট’। আশা করছি এপ্রিলে শুটিংয়ে যাবো। চলচ্চিত্রের গল্পের কারণে নামটা ডিলেট রাখা হয়েছে। এখানে মানুষের প্রেম প্রীতি ভালবাসার মাঝে অনেক কিছু ডিলেট করা হবে তাই নামটা ডিলেট রেখেছি। সব কিছু ডিলেট করে শুদ্ধ প্রেমের প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি।

জানা যায়, ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মৌ খান। তার বিপরীতে কে থাকবেন তা এখনো ঠিক হয়নি।

মৌ খান বলেন, আরো কিছুদিন আগে ‘ডিলেট’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটিকে সায়েন্স ফিকশন লাভ স্টোরি বলা যায়। এমন গল্পের কাজ আগে করিনি। দর্শক নতুনত্ব খুঁজে পাবে।

প্রসঙ্গত, মৌ খান এর প্রথম ছবি ‘বান্ধব’ পরিচালনা করেন সুজন বড়ুয়া। ছবিটির সেন্সর হয়ে গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়