Homeবিনোদনরণবীরের সঙ্গে নির্জন দ্বীপে যা করতে চান এই নায়িকা

রণবীরের সঙ্গে নির্জন দ্বীপে যা করতে চান এই নায়িকা

প্রাইম ভিশন ডেস্ক »

দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকলেও নানা কর্মকাণ্ডে নাম জড়িয়ে বারবার খবরের শিরোনামে এসেছেন বলিউডের বিতর্কিত নায়িকা শার্লিন চোপড়া। এবার বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী।

বছর খানেক আগে বিবস্ত্র ফটোশুট করে সংবাদের শিরোনাম হয়েছিলেন রণবীর সিং। এজন্য সেসময় তাকে কম ঝামেলাও পোহাতে হয়নি। এবার শার্লিন জানালেন, রণবীরের সঙ্গে নগ্ন ফটোশুট করতে চান তিনি। এজন্য বেছে নেবেন নির্জন কোনো দ্বীপ।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রণবীরের সঙ্গে কোনো নির্জন দ্বীপে গিয়ে নগ্ন ফটোশুট করতে চাই। আমি ম্যাগাজিনের কভারশুটে নগ্ন হয়ে যেটা কয়েক বছর আগে করে দেখিয়েছি, সেটা রণবীর সিং সম্প্রতি করেছেন। ওর বেলায় সকলে প্রশংসা করেছেন কিন্তু আমাকে বহু কটাক্ষ শুনতে হয়েছিল।’

শার্লিনের এই বিস্ফোরক সাক্ষাৎকার ভাইরাল হতেই রণবীর-ভক্তদের প্রশ্ন, দীপিকা পাড়ুকোন কি শার্লিনের এই আবদার শুনেছেন?

একতা কাপুরের হাত ধরে শিগগির পর্দায় ফিরেছেন শার্লিন চোপড়া। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পৌরুষপুর ২’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

এদিকে গত শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দর্শক-সমালোচক মহলে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়