Homeবিনোদনলক্ষ্য বাস্তবায়নে ক্রিমিনাল হয়ে ওঠেন তারা

লক্ষ্য বাস্তবায়নে ক্রিমিনাল হয়ে ওঠেন তারা

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিনপ্রান্তের তিন বয়সী নারী একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তারা মরিয়া।

ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। তিন নারীর জীবনে ঘটে যাওয়া এই গল্প নিয়েই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ক্রিমিনাল’।

এটি নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। তিন নারীর ভূমিকায় এতে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান। তাদের সঙ্গে আরো আছেন হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা।

নির্মাতা জানান,আলফা আইয়ের প্রযোজনায় ওয়েব ফিল্মটি নতুন বছের দীপ্ত প্লেতে মুক্তি পাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়