Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেনাশকতা সৃষ্টিকারীদের তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না : নাছির

নাশকতা সৃষ্টিকারীদের তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না : নাছির

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ঘোষণা করেন যে, দুর্গাপূজা ও ঈদ-এ-মিল্লাদুন্নবীর পর ১১ অক্টোবর থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ড পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এম.পি এবং সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পির উপস্থিতিতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে থানা এবং ওয়ার্ড পর্যায়ের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ লক্ষে চট্টগ্রাম মহানগরের ১৫টি থানার সাংগঠনিক টিমের আহ্বায়কগণ যথাযথভাবে সুষ্ঠু সম্মেলন করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরো জানান, ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বসে আলাপ-আলোচনার মাধ্যমে সম্মেলনের তারিখ, সময় ও ভেন্যু নির্ধারণ করা হবে। তিনি শারদীয়া দূর্গোৎসব চলাকালীন সময়ে প্রতিটি পূজা মন্ডপে মহানগর আওয়ামী লীগ, থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে পূজা আয়োজনকারীদের পাশে থাকার আহ্বান জানান এবং সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পবিত্র ঈদ-এ-মিল্লাদুন্নবীতে জুলুছ আয়োজনের ক্ষেত্রেও মহানগর আওয়ামী লীগ উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা করে যাবে। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম

মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় আ.জ.ম. নাছির উদ্দীন উপরোক্ত সিদ্ধান্তগুলো উপস্থাপন করেন। আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বিএনপি-জামাত যে কর্মসূচী ঘোষণা করেছে তাতে যদি নাশকতা সৃষ্টির অপপ্রয়াশ চালানো হয় তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। নাশকতা ও সন্ত্রাস এর বিরুদ্ধে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীনের সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, আহমেদুর রহমান সিদ্দিকী, দিদারুল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আব্দুল আহাদ, আবু তাহের, কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার মিয়া, সৈয়দ আমিনুল হক, গাজী শফিউল আজিম, এড. কামাল উদ্দীন আহমেদ, কামরুল হাসান বুলু, সাইফুদ্দীন খালেদ বাহার, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, ড. নেছার আহমেদ মঞ্জু, মোঃ জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়