শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেমঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ, বাংলাদেশে দৃশ্যমান

মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ, বাংলাদেশে দৃশ্যমান

প্রাইম ভিশন ডেস্ক »

আাগামী মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ। এ দিন বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে।

আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার বিকাল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকাল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়