শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকাকে বিয়ে করলেন ট্রাম্পের মেয়ে

কাকে বিয়ে করলেন ট্রাম্পের মেয়ে

প্রাইম ভিশন ডেস্ক »

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্পের (২৯) বিয়ে সম্পন্ন হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার পাম বিচের মার-এ লাগো ক্লাবে ধুমধাম করে টিফানির সঙ্গে লেবানিজ আমেরিকান বিলিয়নিয়ার বিউ মাইকেল বুলোসের বিয়ে হয়েছে।

রিপোর্ট, দেশটির স্থানীয় সময় গত শনিবার বিকাল পাঁচটায় বাবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিয়ের সাজে দেখা যায় টিফানিকে। বিয়ের অনুষ্ঠানের টিফানি ও বরের একটি নাচের ভিডিও শেয়ার হয়েছে।

মাইকেল বয়সে টিফানির চেয়ে চার বছরের ছোট। বর্তমানে মাইকেলের বয়স ২৫ বছর, অন্যদিকে টিফানির ২৯ বছর। নিউইয়র্ক টাইমসের খবরে কখন কীভাবে চার বছরের জুনিয়রের সঙ্গে সখ্য গড়ে ওঠে টিফানির তা জানা গেছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে টিফানির সঙ্গে মাইকেলের দেখা হয়। মাইকেল তখন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। আর টিফানি অবকাশ কাটাতে ইউরোপে গিয়েছিলেন। সে সময়ই তাদের সম্পর্কের সূত্রপাত।

বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, মাইকেল লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী। তার পরিবার বহু বিলিয়ন ডলারের কোম্পানির মালিক।

এদিকে, বোন টিফানিকে টুইটারে বিয়ের শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছেন ইভানকা ট্রাম্প। সেখানে তিনি লিখেন, টিফানি ট্রাম্প ও মাইকেলকে অভিনন্দন জানাচ্ছি। স্বামী-স্ত্রী হিসেবে তাদের নতুন জীবন শুরু হোক। তাদের ভালোবাসা এই পৃথিবীতে আলোর উৎস হয়ে উঠুক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়