মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেশেষ ওয়ানডে চট্টগ্রামে, যেখানে পাবেন টিকিট

শেষ ওয়ানডে চট্টগ্রামে, যেখানে পাবেন টিকিট

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতকে প্রথম দুই ম্যাচ হারিয়ে ইতিমধ্যে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য বন্দরনগরীর দুটি জায়গায় টিকিট পাওয়া যাবে। সেগুলো হলো বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টার।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু করবে বিসিবি। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা এক দফা পাওয়া যাবে, ম্যাচের দিনও একই সময়ে টিকিট বিক্রি হবে। অনলাইনে টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই। সশরীর নির্ধারিত কাউন্টারে গিয়ে কিনতে হবে টিকিট।

শেষ ওয়ানডের টিকিটের সর্বনিম্ন দাম ওয়েস্টার্ন স্ট্যান্ডের ২০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউসে ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারিতে এক হাজার আর এক হাজার ৫০০ টাকা করে খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটি বক্সে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়