Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গুতে ৪০ মৃত্যু

চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গুতে ৪০ মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ৭ জনের মৃত্যু হলো।

সোমবার (২৬ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। তারা হলেন- সাবরিনা সুলতানা (২১) ও আব্দুল গণি (৯০)।

দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ২১ ডিসেম্বর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যুর কথা জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে সাবরিনা সুলতানা চমেক হাসপাতালে ২২ ডিসেম্বর ভর্তি হন। চারদিন পর ২৬ ডিসেম্বর তিনি মারা যান। অন্যদিকে আব্দুল গণি ২৪ ডিসেম্বর ভর্তি হন চমেক হাসপাতালে। তিনিও সোমবার (২৬ ডিসেম্বর) মারা যান।

প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ, ১৩ জন নারী ও ১৩ জন শিশু।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়