প্রাইম ভিশন ডেস্ক »
অর্থ আত্মসাতের মামলাগ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব বিষয়টি জানিয়েছেন।
এদিন কারাগারে আটক আসামি রাসেলকে আদালতে হাজির করা হয়। তবে জামিনে থাকা আসামি শামীমা নাসরিন উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আসামি রাসেলের উপস্থিতিতে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এর আগে, ৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলাটি দায়ের করেন একজন গ্রাহক। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে


