Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেসুবিধাবঞ্চিত শিশুদের বই বিতরণ করলেন ইউএনএ শাহিদুল আলম

সুবিধাবঞ্চিত শিশুদের বই বিতরণ করলেন ইউএনএ শাহিদুল আলম

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বই বিতরণ উৎসব এর আয়োজন করা হয়েছে।

সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে সুবিধাবঞ্চিত দুইশত শিশুদের জন্য বই বিতরণ উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই উদ্যোগ গ্রহণ করে চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র।

সোমবার  দুপুরে কেন্দ্র মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, ১নং ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলম শওকত , হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সমাজসেবা অফিসার অভিজিৎসাহা, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এর সহকারী সার্জন ডা: সালাহ উদ্দিন , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দিন ,সরকারী শিশু পরিবার এর উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস এবং ফরহাদাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম এর সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত বই বিতরণ উৎস সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বক্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে নতুন বছরের বই বিতরণ করেন প্রধান অতিথি। অতঃপর নিবাসী শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলেই উপভোগ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়