টিসিবির বিক্রি শুরু আজ
প্রাইম ভিশন ডেস্ক »
আজ থেকে ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে চিনি এবং ৭০ টাকায় মসুর ডাল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কাছে ভর্ভুকি মূল্যে এ পণ্য বিক্রি করবে সংস্থাটি। গতকাল সোমবার টিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, এই বিক্রি কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা
থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।
একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।


