Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেইয়াবা কারবারিদের তালিকা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়াবা কারবারিদের তালিকা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

রোহিঙ্গা শিবিরগুলোতে অপহরণসহ অপরাধ প্রবণতা বৃদ্ধির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ আর মাদকের মতো অপরাধ কোনোভাবেই করতে দেওয়া হবে না। এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভা চলাকালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ইয়াবা কারবারিদের নতুন যে তালিকা হয়েছে, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। তালিকা হলেই অপরাধী, তা কিন্তু নয়। আমরা যাচাই-বাছাই করছি। যদি সত্যতা পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়